রাজশাহীতে নারী আইনজীবি ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত, “ভয়েসেস ফর চেঞ্জ- এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি চাইনিজ রেস্তোরায় সমতা নারী কল্যাণ সংস্থা এবং লফস্ আয়োজন ও বাস্তবায়ন সহযোগিতায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং জিএফএ নাগরিকতা এর কারিগরি সহযোগিতায় নারী আইনজীবি ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন লাকি, নারী আইনজীবি কানিজ ফাতেমা, আজিজা সুলতানা মৌসুমী, নার্গিস জাহান বানু, আনীসা তাহসীন ও মোসলিমা খাতুন (সোমা), আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন (দূর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতারসহ, রাজশাহী বারের নারী আইনজীবি, কর্ম এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রকল্প ও নারী আইনজীবি ফোরাম গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
নারী আইনজীবিগণ ফোরাম গঠন বিষয়ে উৎসাহ প্রকাশ করেন। বক্তারা জানান, নারী আইনজীবিদের নিয়ে এখন পর্যন্ত কোন ধরণের সংগঠন হয়নি। আগামীতে এই নারী আইনজীবি ফোরাম অবশ্যই সফলতার মুখ দেখবে। এধরণের কর্মসূচীর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তাঁরা।