রাসিক প্রশাসকের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Md. Mahfuzur Rahman Riton
নিজস্ব প্রতিনিধি:- ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক  ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


এ সময় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহ-সভাপতি মিমুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার, সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।