স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক

Md. Ershad Ali (Isha)
নিজস্ব প্রতিবেদক: ২৮ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৮ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক
--সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

শোকবার্তায় তিনি মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে  সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।  তিনি স্বামী, এক ছেলে এক মেয়ে ও নাতি-নাতনিসহ  অসংখ্য গুনগ্রাহী  রেখে  গেছেন।