আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

Parliament session
অনলাইন ডেস্ক: ২৯ মার্চ ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ২৯ মার্চ ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন
আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ রোরবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। --সংগৃহীত ছবি

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ রোরবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই বৈঠক শুরু হবে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এসময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক বসবে। ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।