মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমা

'Motherland' movie
অনলাইন ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন
মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমা
--সংগৃহীত ছবি

শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত ও চীন সীমান্তের সংঘাতের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। কিন্তু পড়ে যায় কূটনৈতিক জটিলতায়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।

তাতেও মেলেনি স্বস্তি। মাসের পর মাস গেছে, মুক্তির অনুমতি আর মিলছিল না। অবশেষে মিলল কাঙ্ক্ষিত অনুমতি। বুধবার (১৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। ফলে ৪ ডিসেম্বর সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা নেই।

সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমাটিকে ‘ইউ/এ ১৬+’ ক্যাটাগরিতে প্রদর্শনের অনুমতি দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড।

উল্লেখ্য, ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত সংঘাতের ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে ‘মাতৃভূমি’র গল্প। সিনেমার বিষয়বস্তু ও চীনকে ঘিরে বিভিন্ন বিষয় উল্লেখ থাকায় ওঠে আপত্তি। কারণ ভারতের সঙ্গে চীনের কুটনৈতিক সম্পর্ক উন্নতির চেষ্টা চলছে অনেকদিন ধরে। সে চেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সিনেমাটি। তবে সব সংশয় কাটিয়ে মুক্তির আলোয় আসতে চলেছে সালমানের নতুনে এই সিনেমা।

‘মাতৃভূমি’তে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ, অভিশ্রী সেনসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।