আখাউড়া রেলওয়ে জংশনে অগ্নিবীণা স্কাউটদের বহুমুখী সেবামূলক অভিযান

Agniveena Scouts' multifaceted service campaign
জাহিদুল হক শ্রাবণ ২৯ মার্চ ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন সারা বাংলা
জাহিদুল হক শ্রাবণ ২৯ মার্চ ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন
আখাউড়া রেলওয়ে জংশনে অগ্নিবীণা স্কাউটদের বহুমুখী সেবামূলক অভিযান
বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের অধীনে আখাউড়া রেলওয়ে জেলার অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ।

বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের অধীনে আখাউড়া রেলওয়ে জেলার অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ।

রবিবার, ২৯ মার্চ ২০২৬ তারিখে আখাউড়া রেলওয়ে জংশনে এক অনন্য ও প্রশংসনীয় সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

এই মহৎ উদ্যোগ পরিচালিত হয় গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ মোস্তাক আহমেদ খাদেম টিটু (উডব্যাজার)-এর দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় এবং মোঃ আফজাল হোসেন - মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে ও সভাপতি,  বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল এর সুদৃঢ় নির্দেশনায়।

ঈদ যাত্রীসেবা ও সচেতনতামূলক কার্যক্রমে-

টিকিট কাটা ও প্ল্যাটফর্ম ব্যবস্থাপনায় সহায়তা, বয়স্ক ও অসহায় যাত্রীদের আসন খুঁজে দেওয়া, ডেঙ্গু ও চিকুননগুনিয়া সতর্কতামূলক ঘোষণা ও নির্দেশনা প্রদান, স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং টিকেট কালেক্টর (টিসি) দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাত্রী সেবায় সক্রিয় সহযোগিতা প্রদান করেন, রেলওয়ে পরিবারের সাথে ঐক্যবদ্ধ মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উক্ত কার্যক্রম পরিদর্শনে আসেন মোহাম্মদ নূরুন্নবী (সুপারিনটেনডেন্ট, আখাউড়া রেলওয়ে স্টেশন) এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম (চিফ ইন্সপেক্টর আরএনবি)। উভয় বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার সহ-সভাপতি এর দায়িত্ব পালন করছেন। তাঁরা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মোঃ মোস্তাক আহমেদ খাদেম টিটু একজন দূরদর্শী ও স্কাউটিংয়ের প্রতি গভীর অঙ্গীকারবদ্ধ ব্যক্তিত্ব তাঁর অনুপ্রেরণায় গড়ে ওঠা এই গ্রুপ আজ আখাউড়া রেলওয়ে অঞ্চলে সেবার এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছে।

স্কাউট সদা প্রস্তুত , এই মূলমন্ত্রে আজ অগ্নিবীণা স্কাউটরা আবারও প্রমাণ করল, সেবাই তাদের পরিচয়।