চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।। ২৯ মার্চ ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।। ২৯ মার্চ ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা  অনুষ্ঠিত

চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সবল জীবন গড়ি শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  রবিবার বৈকালে বাংগাবাড়ি স্কুল ও কলেজে হল রুমে বাংগাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজনে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক রুহুল আমিন ।বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক।  আরোও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, ১৬ বিজিবি  বাংগাবাড়ি ক্যাম্প কমান্ডার আতিকুল ইসলাম,  আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সারিকুল ইসলাম সাদ্দাম,  উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম,  জামায়াতে ইসলামীর নেতা ডঃ আব্দুল গনি, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ বদিউজ্জামাল দুলু, জামায়াত নেতা  আব্দুল রাকিব, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম, শিক্ষক জুয়েল , বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেন প্রমুখ । প্রাধান অতিথি  বলেন যারা মাদক বাব্যসায়ি তাদের সামাজিক ভাবে বয়কট করতে হবে এবং গোপনে তাদের তালিকা তৈরি করে আমাদের দিবেন আমরা বাব্যস্থা নিবো