অসহায় স্বামীর ভরসা স্ত্রী

বদলগাছীতে মানবিক দৃশ্য, নাড়া দিলো সবার হৃদয়

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ৩১ মার্চ ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ৩১ মার্চ ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন
বদলগাছীতে মানবিক দৃশ্য, নাড়া দিলো সবার হৃদয়
নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনে রোববার সকালে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হন পথচারীরা।

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনে রোববার সকালে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হন পথচারীরা। অসুস্থ স্বামীকে কষ্টে কষ্টে হাঁটতে সাহায্য করছেন স্ত্রী।এই মানবিক মুহূর্ত যেন থমকে দিয়েছিল চারপাশের সময়কে।

গত রবিবার ২৯শে মে সকাল আনুমানিক ১১টার দিকে দেখা যায়, প্রায় ২৫ বছর বয়সী এক যুবক দুই হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন। তার শরীর ঝুঁকে পড়েছে, হাঁটা প্রায় অসম্ভব। পাশে থাকা স্ত্রী তার একটি ভাঙা পা হাতে ধরে রেখেছেন—যেন নিজের শরীরটাই হয়ে উঠেছে স্বামীর ভরসা। স্ত্রীর হাতের ওপর ভর করেই স্বামী এগিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে থেমে নিচ্ছেন একটু বিশ্রাম।

এ দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ এগিয়ে এসে খোঁজ নেন, কেউ আবার নীরবে তাকিয়ে থাকেন—চোখে জল, মনে এক অদ্ভুত ভার।

খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম এনামুল। তার বাড়ি জাবারীপুর, সামপুর গ্রামে। তিনি পেশায় একজন ট্রাক শ্রমিক। প্রায় দুই মাস আগে রাতে কাজে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়। এতে তার একটি পা ভেঙে যায় এবং জীবনের স্বাভাবিক গতি থেমে যায় হঠাৎই।

অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না এনামুল। অন্যের সহায়তায় চলছে তার সংসার। এই অবস্থায় একটি হুইলচেয়ারের আশায় তিনি ইউএনও অফিসে আবেদন করতে এসেছেন।

এনামুল বলেন, একটা হুইলচেয়ার পেলে অন্তত নিজের মতো করে চলাফেরা করতে পারতাম।

তার স্ত্রী বিথি বলেন, ও এক পা মাটিতে রাখতে পারে না। তাই আমি পা ধরে রাখি, যেন আমার হাতের ওপর ভর দিয়ে একটু হাঁটতে পারে।

স্বামী-স্ত্রীর এই নিঃস্বার্থ ভালোবাসা ও সংগ্রামের দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। অনেকেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান