মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

7 people including women and children rescued
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩১ মার্চ ২০২৬ ০৬:০১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩১ মার্চ ২০২৬ ০৬:০১ অপরাহ্ন
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় থাকা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফ থানার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে আটকে রাখা হয়েছে জানা যায়। সেই তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলার সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় থাকা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সাগরপথে পাচারের চেষ্টা চালিয়ে আসছিল।

উদ্ধারদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।