রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

Rajshahi City Corporation to run temporary revenue collection camps
নিজেস্ব প্রতিবেদক: ০১ এপ্রিল ২০২৬ ০৬:১১ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ০১ এপ্রিল ২০২৬ ০৬:১১ অপরাহ্ন
রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন
রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ৫ এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। নাগরিকদের উৎসাহিত করতে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। আদায় ক্যাম্পে বকেয়াসহ হাল পৌরকর আদায় করা হবে। ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যূ ও নবায়ন করা হবে। একইসাথে সিটি কর্পোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ হতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মানিত নাগরিকগণ ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। উক্ত অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার উপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে।