পদ্মায় ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Tragic death of child drowning in Padma
রাজশাহী প্রতিনিধিঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধিঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন
পদ্মায় ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ডুবে ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ডুবে ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার টাংগন (পূর্বপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

সে টাংগন এলাকার মোঃ রাসেল সর্দারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমাকে সঙ্গে নিয়ে তার মা  পদ্মা নদীতে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় শিশুটি নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে তার মা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, তবে তাৎক্ষণিকভাবে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বর্তমানে শিশুটির মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।