১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরার নিষিদ্ধ সময়

Fishing ban for 58 days from April 15
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরার নিষিদ্ধ সময়

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামি ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

গতকাল সকালে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অন্যদিকে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পালিত হবে এই ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক সভায়

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা জরুরী।জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত চলবে নজরদারি।

এছাড়া প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার এর ব্যবস্থাপক আশীষ কুমার বৈদ্য।

এ সময় কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব কর্মকর্তা ও মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।