চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা বড়দাদপুর খালেদ আলি মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং পার্বত্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরজেম হোসেন। আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম, পোরশা কলেজের প্রভাষক মহাসেন আলী, বিদায়ীদের মধ্যে মাশকুরা খাতুন, দশম শ্রেণীর শিক্ষার্থী শাহেদ আলী, নবম শ্রেণীর কামরুন নাহার আখি, অষ্টম শ্রেণির ফারিয়া খাতুনসহ অন্যরা। বক্তব্য শেষে মাদকদ্রব্য শপথ বাক্য পাঠ করান উপ পরিদর্শক মামুন হোসেন। বিদায়ী পরীক্ষার্থীদের হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক খাতা, কলম ও ইস্কেল বিতরণ করেন। এছাড়াও সকলের মাঝে মাদকদ্রব্যের লিফলেট বিতরণ করেন।