রাজশাহীতে বিট পুলিশিং উঠান বৈঠক: নারী-শিশু নির্যাতন ও অপরাধ দমনে সচেতনতার আহ্বান

Call for awareness to curb violence against women and children and crimes
ছোটন সরদার ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
রাজশাহীতে বিট পুলিশিং উঠান বৈঠক: নারী-শিশু নির্যাতন ও অপরাধ দমনে সচেতনতার আহ্বান

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে নারী ও শিশু নির্যাতন দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে সচেতনতামূলক বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত বোয়ালিয়া থানাধীন দড়িখড়বোনা মোড়স্থ রেললাইনের পাশে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ উদ্দিন, শাহ-মখদুম থানার জিয়া পরিষদের সাবেক সভাপতি মো. আখতারুজ্জামান (বাবু), ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. আসিফ আলী (লিটন) ও মো. রেজাউল করিম (পলাশ), এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন।

বৈঠকে বক্তারা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, চুরি-ছিনতাই ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বৈঠকে অংশ নেওয়া বাসিন্দারাও নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।