চাঁপাইনবাবগঞ্জে শ্রীশ্রী রঘুনাথ পূজা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রী শ্রী রঘুনাথ পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বেগপুর শ্রী শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দির আয়োজন করেন। স্থানীয় সহ আশেপাশের বিভিন্ন উপজেলা হাজারো ভক্তগণ উপস্থিত হয়। স্থানীয় ও ভক্ত সূত্রে জানাযাই রঘুনাথ পূজা পহেলা বৈশাখের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে। এটি শুধু এখানেই নয় ভারতে ও উদযাপন করা হয়। আমরা যারা ভক্তরা শুধু একমাত্র আমাদের মনের আশা ঈশ্বরের কাছে প্রার্থনা করে রঘুনাথ পূজা ভক্তি করতে এসেছি। ভক্তি ও মানতের বিশ্বাস করে আমাদের মনের আশা পূরণ হয়। সেই জন্য বিভিন্ন দূরদূরান্ত থেকে আশা মানুষগুলো একসাথে ভিড় জমাই। রঘুনাথ পূজার সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মনতোষ কুমার পরিদর্শন করেন। আল ঠাকুর রঘুনাথ মন্দিরের উপদেষ্টা নির্মল কুজুর বলেন আমাদের জন্মের আগে থেকেও এই পূজা হয় কতদিন থেকে হয় তা বলতে পারবো না । মানুষ তার মনের আশা ও স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন মানত করে এখানে ভক্তি করতে আসে। যত বছর যাচ্ছে তত ভক্তরা ততই বেশি হচ্ছে। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান অনেক বছর থেকেই এই পূজা হয কিন্তু এত মানুষ হতো না। যত বছর যাচ্ছে তত মানুষ সমাগম আরো বাড়ছে বিভিন্ন উপজেলা থেকে এখন নারী পুরুষ দলবেঁধে রঘুনাথ পূজার দেখা যাচ্ছে।