জেলা পরিষদের প্রশাসক
বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই
There is no alternative to education to build Bangladesh.
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) বলেছেন, বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সমৃদ্ধ ও সচেতন। শিক্ষা মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও নৈতিকতাকে বিকশিত করে এবং একটি শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল বেলা ১২ টায় রাজশাহী তাহেরপুর কলেজে চত্বরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ সব কাথা বলেন। অনুষ্ঠানে মাননীয় প্রশাসককে তাহেরপুর কলেজের পক্ষ থেকে সমমানা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।
তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়া অঙ্গনকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জোর দিচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে আধুনিক স্টেডিয়াম নির্মাণ, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বিশ্বাস করেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ ও সচেতন জাতি গঠনের অন্যতম মাধ্যম। তাই ক্রীড়াকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেরিটেজ রাজশাহী সভাপতি মাহবুব সিদ্দিকী ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: রবিউল ইসলাম অরণ্য কুসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভা সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি : সামসুর রহমান মিন্টু। এ আগে স্বাগত বক্তব্য দেন মোঃ নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ সোহেল রানা।###