চাঁপাইনবাবগঞ্জে ১৯৭১ সালের শহীদের আত্মা শান্তি কামনায় সমাধিতে পুষ্প অর্পণ ও গীতা পাঠ
১৯৭১ সালে ২০শে এপ্রিল পাকিস্তানের পাকহানাদার বাহিনী কর্তিক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তি কে গুলি করে হত্যা করেছিলেন। শুধু তাই নয় গুলি করে হত্যা করার পর তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। এবং পাশে একটি গর্ত করে মাটি দেওয়া হয়েছে। এই স্মৃতি স্মরণ আজো স্বজনদের আহাজারি। স্বজনরা এই দিনে শহীদের আত্মা শান্তি কামনায় সমাধিতে পুষ্প অর্পণ, গীতা পাঠ ও কীর্তনের মাধ্যম দিয়ে পালন করেন। সোমবার সকালে অত্র থানা প্রঙ্গনে আয়োজন করেন শহীদের স্বজনরা। অজিত কুমার দাস (ফড়িং) জানান সেই দিন আমার চোখের সামনে আমার কাকাকে পাকহানাদার বাহিনী ধরে নিয়ে এসেছিল এবং তাদের নির্মাতা আমি কিছুটা দেখেছি আজও আমার বুক ফাটা হাহাকার নিয়ে যন্ত্রণায় ছটফট করছি সেই দিনের কথা আজও ভুলতে পারিনা। অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম। আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী কামারপাড়া স্মৃতি দূর্গা মন্দিরে সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাস, সুজিত কুমার দাস, নন্দন কুমার, শম্ভু কুমার নন্দীসহ স্বজনরা উপস্থিত ছিলেন।