কাজের টেন্ডার চুড়ান্ত না হতেই দূর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ ,চলছে মিশ্র প্রক্রীয়া

Corruption allegations as work tenders remain unfinalized
আবুল কালাম আজাদ ২১ এপ্রিল ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ ২১ এপ্রিল ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
কাজের টেন্ডার চুড়ান্ত না হতেই দূর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ ,চলছে মিশ্র প্রক্রীয়া
--সংগৃহীত ছবি

সংবাদ লিখা এবং প্রকাশ করা সংশ্লীষ্টের আইনি জবাবদিহিতা না থকায় মনগড়া তথ্য সম্বলিত নিউজ করে সম্মানহানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

এতে করে সৎ কর্মকর্তাদের সমাজে হেয় প্রতিপন্ন ও কাজে উৎসাহ কমছে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের একটি কাজের টেন্ডার প্রক্রিয়া চুড়ান্ত হওয়ার আগেই সংশ্লীষ্ট কর্মকর্তাদের নামে দূর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছেন একটি অনলাইন নিউজপোর্টাল।

কাজ শুরুই হলোনা দূরনীতি হলো এমন প্রকাশিত নিজ প্রকাশে হতবাক পাঠকসহ সংশ্লীষ্টে কর্মকর্তা এমন কি রেলওয়ে।

এনিয়ে চলছে নানামত আর কমেন্ট।কাজ শুর হলোনা দূরনীতি কেমন করে হলো,আবার সেটি নিদৃস্ট অংকের দূর্নীতি।

সংবাদটিতে সোর্স উল্লেখ করা হয়েছ সংশ্লীষ্ট কাজের জন্য দরপত্র জমা দানকারি Bengala Five Star Security Services Ltd. নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম।

নিউজটির সূচনায় প্রতিবেদক লিখেছেন,বাংলাদেশ রেলওয়ের একতা, রংপুর, সুন্দরবন ও জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের অনবোর্ড সার্ভিস সংক্রান্ত দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ৪০ লক্ষ টাকা লেনদেন এর অভিযোগ এসেছে দুই কর্মকর্তার নামে। এরা হলো এডিজি অপারেশন মোহাম্মদ নাজমুল ইসলাম ও চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস।

সরকার নির্ধারিত দরের নিচে দর প্রস্তাব করে ৩ টি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারী এক দরদাতা।

এবং শেষাংশে লিখেছেন,এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের এডিজি অপারেশন নাজমুল ইসলাম ও চীফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম)ওয়েস্ট সুজিত কুমার এর সাথে যোগাযোগ এর চেষ্টা করেছে রেলনিউজ। এডিজি অপারেশন এর হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিত দেয়া হয়েছে কিন্তু বক্তব্য পাওয়া যায়নি। আর সুজিত কুমার এর হোয়াটসঅ্যাপ না থাকায় তাকে এসএমএস দেয়া হয়েছে। রেসপন্স পাওয়া যায়নি।

নিউজটিতে ৩১৬ টি কমেন্টের মধ্যে কয়েকজনের কমেন্ট প্রতিক্রিয়া হুবহু উল্লেখ করা হলো:-

রেলওয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিউজটির কমেন্টে লিখেছেন, প্রক্রিয়াধীন কাজে নিদৃস্ট অংকের দূর্নীতি হবে তা প্রতিবেক বা সোর্স কি দিব্যদৃস্টিতে দেখেছেন? এমন মনগড়া সংবাদের তিনি তীব্র সমালোচনা করেন।

খালিদ মাহমুদ নামের একজন কমেন্টে লিখেছেন,এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন নিউজ শুধু সামাজিক ভাবে কাউকে ছোট করার উদ্দেশ্যেই করা হয়,এসব আজেবাজে, মনগড়া নিউজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।

সাইফুল্লা মজুমদার লিখেছেন,এই নিউজটা পড়ে মনে হচ্ছে "রেল নিউজ ২৪" ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে কোন সুবিধা পেয়েছে। এরকম উল্টা পাল্টা মিথ্যা ভুল বানোয়াট গল্প কাহিনী রেল নিউজ শুনেই যাচাই না করেই প্রকাশ করে থাকেন। এতে করে রেল নিউজ মানুষের আস্থা হারাচ্ছেন।রেলওয়ের নিউজ না লিখে রূপকথার গল্প লিখে প্রকাশ করিলে মানুষে আস্থা আরো ভালো থাকবে।

খলিদ মোর্শেদ লিখেছেন,এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন নিউজ শুধু সামাজিক ভাবে কাউকে ছোট করার উদ্দেশ্যেই করা হয়,এসব আজেবাজে, মনগড়া নিউজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।

ওবায়দুল হক লিখেছেন,কোন রকম তদন্ত ছাড়া ছবি সহ নিউজ করা কতটুকু যৌক্তিককতা আছে।

এইসব করে ভালো,রেসপন্সসিবল পারসনকে ডিমোটিভেট করার অপপ্রয়াস।

পলাশ চক্রবর্তি লিখেছেন,সাংবাদিকতা পেশা এত সহজ নয়, মাউথ পিস হাতে ক্যামেরা সামনে আসলেই সাংবাদিক হওয়া যায় না। কোন ধরনের লিগ্যাল ডকুমেন্ট ছাড়াই গাঁজাখোরের মত নিউজ পোস্ট করা কতটুকু যৌক্তিকতা আছে।ভুয়া নিউজ দিয়ে এভাবে সাধারন মানুষকে বিব্রত করবেন না।

প্রকাশিত নিউজের বিষয়ে প্রধান বানিজ্যিক কর্মকর্তা (পশ্চিম),সুজিত বিশ্বাস বলেন,যে কোন একটি টেন্ডার প্রক্রিয়ায় কমিটি থাকে। যারা টেন্ডারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান দরদাতা মূল্য ধারাবাহিকভাবে ১ম, ২য়, ৩য়..... হয়ে থাকে। টেন্ডার কমিটি প্রতিষ্ঠানগুলির সঠিক নিয়ম নীতি প্রক্রিয়ায় প্রাথমিক ভাবে কাগজ পত্র যাচাই করে। প্রথমে টেন্ডার নোটিশে শর্ত মোতাবেক কাগজপত্র যেমন বিভিন্ন লাইসেন্স সমুহ, ভ্যাট-ট্যাক্স, অভিজ্ঞতার প্রত্যয়ন ইত্যাদি কাগজ যাচাইয়ে আপ টু ডেট বা সঠিক না পেলে বাদ পড়ে যায়। সেক্ষেত্রে দরমূল্য যে ১ম হয়েছে সেও বাদ পড়তে পারে বা যেকোন প্রতিষ্ঠান বাদ পড়ে যায়।

দ্বিতীয়ত টেন্ডার কমিটি কতৃক হবুহ নমুনা/কাজ না মিললে অর্থাৎ উচ্চমানের জায়গায় নিম্নমানের নমুনা/কাজ জমা দিলে তাও যেকোন প্রতিষ্ঠান বাদ পড়তে পারে।

উক্ত প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা ক্রমানুযায়ী ১ম প্রতিষ্ঠান বাদ হতে পারে, ২য় প্রতিষ্ঠান বাদ হতে পারে বা যেকোন প্রতিষ্ঠান বাদ হতে পারে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান টেন্ডার নোটিশ শর্ত পুরন করে সেসব প্রতিষ্ঠানের মধ্য সর্বনিম্ন দরদাতাকে কাজ দেয়া হয়।এই হলো টেন্ডার প্রক্রিয়া।

কাজের প্রাথমিক টেন্ডার প্রক্রিয়া চলছে কেমন করে দূর্নীতি হলো এ প্রশ্ন ছুড়ে দেন তিন।এছাড়া তিনি সাংবাদিক সমাজের দর্পন উল্লেখ করে বলেন,সাংবাদিকদে উচিত বস্তুনিষ্ঠ ও তর্থ ভিত্তিক নিউজ প্রকাশ করা। বিভ্রাট, বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে কারো মানহানি কর সংবাদ প্রকাশ উচিত নয়।