১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন
রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বড়বনগ্রাম রায়পাড়া বালুরমাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্ট ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাসিম খান। অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, ১৭নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির আহবায়ক মোঃ বাবু, সদস্য সচিব আব্দুল মান্নান, ১৭নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আহবায়ক আশেকে রাসুল মেহের আলী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম পিন্টু, শাহ মখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মোঃ মনিরুল ইসলাম জনি, থানা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, মো. আলিম, থানা যুবদলের সাবেক সদস্য মো. তৌফিক হায়দার, মো. শরীফ, ১৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।