চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

Rain causes knee-deep water on roads in Chittagong
অনলাইন ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন
চট্টগ্রামে  বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
চট্টগ্রামের সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।--সংগৃহীত ছবি

চট্টগ্রামের সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে প্রর্বতক মোড় সড়ক। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। যে কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর রহমতগঞ্জ, কাতালগঞ্জ, মুরাদপুর এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া পথচারী আনিসুজ্জামান দুলাল বলেন, প্রবর্তকে পানির কারণে হেঁটে যাওয়া যাচ্ছে না। রিকশাওয়ালারাও ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা আদায় করছে।

এদিকে নগরীতে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রবর্তকের পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।’