শুক্রবার নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ , বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

Tariq Rahman
অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬ ০৩:১২ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬ ০৩:১২ অপরাহ্ন
শুক্রবার নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ , বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম ঢাকার কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম।

শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।