কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনেের সিদ্ধান্ত

Fishing Boat Workers Union decides to form new committee
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ মে ২০২৬ ১২:০৬ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ মে ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনেের সিদ্ধান্ত
কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ছয় নাম্বার ঘাটস্থ এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক  ইউনিয়নের সাধারণ সভা ছয় নাম্বার ঘাটস্থ এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ মে ২০২৬ইং বিকালে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম। 

সভায় সংগঠনের দুইজন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে অনুদান প্রদান করার সিদ্ধান্ত হয়। 

সভায় কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা উপপরিষদের ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত অনুদান করা হয়। 

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: শামছুল আলম। 

সভায় বক্তব্য রাখেন এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মুস্তাক আহমদ, ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাহাদুর, জাতীয় মৎস্যজীবী সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আবছার কামাল, লোড আনলোড মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল হক, ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ সিদ্দিক মাঝি, আলী আকবর মাঝি ও মোহম্মদ কামাল প্রমূখ।