নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

Md. Mahfuzur Rahman Riton
নিজস্ব প্রতিবেদক : ০৮ মে ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৮ মে ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন
নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

আগামী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় পরিচ্ছন্ন বিভাগ কর্তৃক ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে নগরীর বিভিন্ন ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদারভাবে বাস্তবায়ন করা হচ্ছে। শুক্রবার (৮ মে) সকালে নগর ভবনের সামনে বড় ড্রেন (দড়িখরবোনা) পরিষ্কারকরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

পরিদর্শনকালে এলাকাবাসী রাসিক প্রশাসককে বলেন, ‘“১৫ বছরে কেউ আসেনি, এই ড্রেনের কাদামাটি তোলেনি। আপনি শুরু করেছেন, সবার সুবিধা করে দিয়েন”।

এ সময়  রাসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত থাকতে পারেন।

তিনি বলেন, নাগরিক স্বস্তি নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।