মানবতার জন্য বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

World Red Cross and Red Crescent Day
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ মে ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ মে ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন
মানবতার জন্য বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস
৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬

৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে এবারের প্রতিপাদ্য “United in Humanity” ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। 

অনুষ্ঠানে স্থানীয় রেড ক্রিসেন্ট যুব সদস্যদের সাথে উপস্থিত ছিলেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এ.টি.এম নুরুল বশর চৌধুরী, সাবেক সেক্রেটারি মোঃ আবদুর রহিম, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার, পরিচালক ও হেড অব অপারেশন (PMO) আকরাম আলী খান, পরিচালক, MRRO সেলিম আহমেদ এবং হেড অব সাব-অফিস (IFRC) মানিক সাহা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার জন্য একসাথে দাঁড়ানোর শক্তিই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল প্রেরণা। স্বেচ্ছাসেবা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি মানবিক ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

এই আয়োজনের মাধ্যমে যেকোন মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক মর্যাদা রক্ষা এবং মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।