রংপুরে ভূমিকম্প অনুভূত

Earthquake
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন
রংপুরে ভূমিকম্প অনুভূত
রংপুর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।--সংগৃহীত ছবি

রংপুর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (০৯ মে) বাংলাদেশ সময় বিকেল তিনটা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

এখনো ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।