নকল দুধ তৈরির কারখানা অভিযান , ১২ ড্রাম বিষাক্ত জেলি জব্দ

12 drums of poisonous jelly seized
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
নকল দুধ তৈরির কারখানা অভিযান , ১২ ড্রাম বিষাক্ত জেলি জব্দ
--সংগৃহীত ছবি

পাবনার চাটমোহর উপজেলায় আব্দুল মোমেন নামের এক কৃষকদলের নেতার বাড়িতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং তৈরিকৃত নকল দুধ উদ্ধার করা হয়। এসময় আব্দুল মোমেনের বাবাকে আটক করা হয়।

এনএসআই পাবনার সহযোগিতায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্ৰামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

আটক আব্দুল আজিজ অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা এবং নকল দুধ তৈরির সঙ্গে যুক্ত। আব্দুল মোমন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নিজ বাড়িতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন আব্দুল মোমেন। এনএসআই পাবনার এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নকল দুধ তৈরির সরঞ্জামসহ আব্দুল মোমেনকে আটক করা হয়। পরে আব্দুল মোমেন, তার স্ত্রী  ও বাবাসহ জড়িত ৬ জনের নামে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়।

অভিযানে এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবাল, উপপরিচালক এ বি এম  লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।