গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা গ্রেপ্তার

AL leader arrested
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা গ্রেপ্তার
--সংগৃহীত ছবি

‎ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

‎শনিবার (৯ মে) দুপুরে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

‎গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে।

‎‎পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান। সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে সাজ্জাদুল ইসলাম পানি খেতে চান। ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুল ইসলামকে আটক করে। একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় শনিবার (৯ মে) ওই গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। 

‎এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভিকটিম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।