ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

DBH Finance Dividend Declaration
বিজয়বাংলা অর্থনীতি ডেক্স : ১০ মে ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন অর্থনীতি
বিজয়বাংলা অর্থনীতি ডেক্স : ১০ মে ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন
ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
__সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

রোববার (১০ মে) অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৪ টাকা ৯৭ পয়সা।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ঋণাত্মক ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৫ পয়সা।

এদিকে, ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরে কোম্পানিটির অন্যান্য এজেন্ডাসমূহে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ জুন বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুন।