রাজশাহীতে এশিয়া পোস্ট কার্যালয়ের উদ্বোধন

Asia Post office inaugurated
ছোটন সরদার ১১ মে ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১১ মে ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
রাজশাহীতে এশিয়া পোস্ট কার্যালয়ের উদ্বোধন
রাজশাহীতে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নগরের অলোকার মোড় এলাকায় মাস্টার সেফ রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান (পিপিএম), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামিমা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্যাব ইয়ুথ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব মো. নজরুল ইসলাম হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্ট রাজশাহী জোনের ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান রকি। এ সময় চ্যানেল আই রাজশাহী জোনের ব্যুরো প্রধান মো. ফাত্তাহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘এশিয়া পোস্ট’ একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী গণমাধ্যম। নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক সাংবাদিক নানা ধরনের নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তারপরও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্রে বাক্‌স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের সার্বিক সফলতা কামনা করা হয়। পরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, একই সময়ে ঢাকার পল্টনের তোপখানা রোডে বেঙ্গল সেন্টারের ১০ম তলায় এশিয়া পোস্টের প্রধান কার্যালয়েরও উদ্বোধন করা হয়। এর পাশাপাশি রাজশাহী নিউমার্কেট রোডের জি-৮৪ নম্বর বাসায় রাজশাহী কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।