নিয়ামতপুরের দুটি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান এমপি
নওগাঁর নিয়ামতপুরে দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়নে এ দুটি কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর পোরশা ও সাপাহার) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ; উপজেলা প্রকৌশলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বাগড়ইল মোড়- ফুলহারা সড়কের তিন কিলোমিটার ও রসুলপুর ইউপি - নিমদিঘী- মাকলাহাট বাজারের সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি),নওগাঁ।
উদ্বোধনকালে মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই সকল উন্নয়ন কাজ একসঙ্গে শুরু হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সেবা নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। আমরা উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নের আমরা বদ্ধপরিকর।