নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Hospital Management Committee Meeting
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৩ মে ২০২৬ ০৮:৩০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৩ মে ২০২৬ ০৮:৩০ অপরাহ্ন
নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে। 

সভায় সভাপতিত্ব করেন  নওগাঁ- ১ আসনের  সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ; সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মুজতাহিদ হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফয়সল নাহিদ।  সভা শেষে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

এরপরে  সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান হাসপাতালের এর জরুরী বিভাগ, অন্ত:বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন ও কুশলাদি বিনিময় করেন। এছাড়াও তিনি হাসপাতালে চলমান উন্নয়নমূলক সংস্কার  কর্মকাণ্ডের খোঁজখবর নেন।