পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম হেলাল

Happy Eid-ul-Adha!
জেসিকা শেখ: ২৬ মে ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ: ২৬ মে ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম হেলাল
ছবি - জেসিকা শেখ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ রাজশাহীবাসী এবং উত্তরবঙ্গের সকল পরিবহন শ্রমিক, মালিক ও সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”

তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণ এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”