বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার ব্রিতো আর নেই

Footballer Brito is no more
অনলাইন ডেস্ক ১২ জুন ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন বিশ্বকাপ আপডেট
অনলাইন ডেস্ক ১২ জুন ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন
বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার ব্রিতো আর নেই
বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার ব্রিতো আর নেই__সংগৃহীত ছবি

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সিবিএফ।


১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। তিনি ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নেন।


১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই সেন্টার-ব্যাক। সে সময় উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন শক্তিশালী রক্ষণভাগ।

ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করে সিবিএফ সভাপতি সামির শাউদ বলেন, ‘ব্রিতো ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণ করা হবে।’


বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেনসিয়া জয়ী ব্রাজিল দলেও ছিলেন ব্রিতো।


ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই ডিফেন্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যখন ষষ্ঠ শিরোপার স্বপ্নে নতুন বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বিদায় নিলেন তাদের স্বর্ণযুগের এক নায়ক।