ভিওন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ

ইন্টারনেট সেবার দাম কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Tarique Rahman
অনলাইন ডেস্ক ২৯ জুন ২০২৬ ০১:০১ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ২৯ জুন ২০২৬ ০১:০১ অপরাহ্ন
ইন্টারনেট সেবার দাম কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
বাংলাদেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। --সংগৃহীত ছবি

বাংলাদেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনকে স্মার্টফোন ও ইন্টারনেট সেবার দাম কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।