চীনে কফি-আইসক্রিম পরিবেশন করছে মানবসদৃশ রোবট

Humanoid robots serve coffee and ice cream in China
অনলাইন ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
চীনে কফি-আইসক্রিম পরিবেশন করছে মানবসদৃশ রোবট
--সংগৃহীত ছবি

চীনের প্রযুক্তি নগরী হিসেবে পরিচিত শেনঝেনে এখন সাধারণ মানুষের দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার জোর প্রচেষ্টা চলছে। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সেখানে হিউম্যানয়েড রোবটগুলো কফি ও আইসক্রিম পরিবেশন করছে। একই সময়ে এআই ডেভেলপাররা দৈনন্দিন নানা কাজ করার জন্য মেশিন বা রোবটগুলোকে প্রশিক্ষিত করতে মানুষের ধারণ করা নড়াচড়া ও গতিবিধি ব্যবহার করছেন।

শেনঝেনের একটি পার্কের রিফ্রেশমেন্ট স্ট্যান্ডে দেখা যাচ্ছে, একটি রোবট আইসক্রিম তৈরি করছে এবং আরেকটি রোবট কফি বানাচ্ছে। রোবটগুলোর এই কর্মকাণ্ড দেখতে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় জমছে এবং অনেকেই তাদের কাজ করার দৃশ্য ভিডিও করে রাখছেন। এই উভয় রোবটই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হচ্ছে, যদিও এখনো কর্মীদের নিয়মিত উপকরণ পুনরায় ভরে দিতে হচ্ছে এবং কফির গুঁড়োর বর্জ্য বা গ্রাউন্ডস খালি করতে হচ্ছে।

এদিকে চীনের কোম্পানিগুলো রোবটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যামেরা ও সেন্সর গ্লাভস পরিহিত কর্মীদের কাছ থেকে সংগৃহীত তথ্যও ব্যবহার করছে। এসব রেকর্ডিং রোবটগুলোকে পার্সেল নাড়াচাড়া করা এবং তাক বা শেলফে পণ্য সাজিয়ে রাখার মতো কাজ শিখতে সাহায্য করছে, পাশাপাশি ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতেও সহায়তা করছে।

যদিও জটিল গৃহস্থালির কাজগুলো করতে রোবটগুলো এখনো হিমশিম খাচ্ছে, তবুও পুনরাবৃত্তিমূলক কাজগুলো রোবটরা ক্রমশ নিজেদের আয়ত্তে নিয়ে আসছে। আর শেনঝেনের শক্তিশালী উৎপাদন নেটওয়ার্ক ডেভেলপারদের তাদের এই প্রযুক্তি দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও আরও উন্নত করার সুযোগ করে দিচ্ছে।


সূত্র: ইউরো নিউজ