রাজশাহীর নওদাপাড়ায় ২টি বিআরটিসি বাসে আ/গু/ন

Fire in 2 BRTC buses
নিজস্ব প্রতিনিধি রাজশাহী:- ১৯ নভেম্বর ২০২৬ ০১:০৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি রাজশাহী:- ১৯ নভেম্বর ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
রাজশাহীর নওদাপাড়ায় ২টি  বিআরটিসি বাসে আ/গু/ন
ছবি - কাবিল হোসেন

রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা মারা হয়। এতে দুটি বাসে আগুন ধরে ।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দুটি বাসই পুড়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।