লিচুর উপকারিতা-অপকারিতা, জেনে নিন

Benefits and harms of litchi
অনলাইন ডেস্ক ০১ জুলাই ২০২৬ ০২:১৩ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ০১ জুলাই ২০২৬ ০২:১৩ অপরাহ্ন
লিচুর উপকারিতা-অপকারিতা, জেনে নিন
--সংগৃহীত ছবি

লিচু একটি অতি পরিচিত ফল। আমাদের প্রায় সবারই এ ফল বেশ প্রিয়।

বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। গ্রীষ্মকালীন রসালো ফলটি খুব কম সময়ের জন্য আসে।

স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এ ফল।

নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে এ ফল। আবার বেশি খেলেও হতে পারে ক্ষতি।

লিচুতে যে পুষ্টি উপাদান পাওয়া যায়

প্রতি ১০০ গ্রাম লিচুতে জলীয় অংশ ৮৪ দশমিক ১, খাদ্যশক্তি ৬১ কিলো ক্যালোরি, শর্করা ১৩ দশমিক ৬ গ্রাম, ক্যালসিয়াম ১০ গ্রাম ও ভিটামিন সি ৩১ মিলিগ্রাম পাওয়া যায়।

লিচুর উপকারিতা

 শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু।

 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

 লিচুতে ভিটামিন, নানা খনিজ উপাদান রয়েছে, যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে।

 ত্বকের বলিরেখা দূর কর।

 বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল করে।

লিচুতে ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকায় এ ফল রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। এ ফলটির যেমন ভালো দিক আছে, তেমনি বেশি খেলেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে

পার্শ্বপ্রতিক্রিয়া

মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।  

লিচু ওজন বৃদ্ধি করে।

 লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি এসিড নেই। ফলে বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে।

খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।

রক্তের গ্লুকোজ কমে যায়।

তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছেমত লিচু খাওয়ার সুযোগ নেই। দিনে ১০-১২টি লিচু খাওয়া যেতে পারে। বয়স, শরীর, অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিমিতভাবে লিচু বা যে কোনো ফল খেতে হবে। এ ছাড়া শিশুদের লিচু খেতে দেওয়ার আগে বিচি ফেলে দেবেন।