১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে সুইজারল্যান্ড

2026 World Cup
অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন বিশ্বকাপ আপডেট
অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে সুইজারল্যান্ড
--সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। এই ম্যাচের জয়ী দল পরবর্তীতে খেলবে ঘানা অথবা কলম্বিয়ার বিপক্ষে।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে সুইজারল্যান্ড।

দারুণ শুরুর পরও ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে আলজেরিয়া।

সুইজারল্যান্ডের হয়ে গোল করেন ব্রিল এমবোলো। 

বি-গ্রুপের শীর্ষ দল হিসাবে সাত পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে সুইজারল্যান্ড।

স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করে মুরাত ইয়াকিনের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে হার নেই তাদের।

সবশেষ ১০ প্রতিযোগিতামূলক ম্যাচে একটিমাত্র হার স্পেনের বিপক্ষে। আর শেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র একবারই একাধিক গোল হজম করেছে সুইসরা।

অন্যদিকে, জে-গ্রুপে শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে গোল ব্যবধানে নকআউট নিশ্চিত করে আলজেরিয়া। ভ্লাদিমির পেতকোভিচের দলের শেষ সাত ম্যাচে একমাত্র হার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফিরেছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। ম্যাচটির অন্যতম আকর্ষণ হতে পারেন দুই অভিজ্ঞ অধিনায়ক গ্রানিত জাকা ও মাহরেজ। মাঝমাঠে জাকার নেতৃত্ব এবং আক্রমণে মাহরেজের অভিজ্ঞতাই দুদলের ভরসা।

দুই দলের আগের দুটি দেখাতেই জয় পেয়েছে সুইজারল্যান্ড। ১৯৮৩ সালে ২-১ ও ১৯৮৬ সালে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবারও পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কিছুটা এগিয়ে ইয়াকিনের দল। তবে নকআউটের মঞ্চে আলজেরিয়ার জন্যও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।