আর্জেন্টিনার সমর্থক করেন, অথচ মিশরের জয় চান বর্ষা

Actress Afia Nusrat Barsha
অনলাইন ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ০২:৪৮ অপরাহ্ন
আর্জেন্টিনার সমর্থক করেন, অথচ মিশরের জয় চান বর্ষা
অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। --সংগৃহীত ছবি

ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। এবারও প্রিয় দলের প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও দিচ্ছেন খোঁচা। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল ছেড়ে অন্য বিরোধী শিবিরের জয় চাইছেন বর্ষা!

বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে আজ রাত ১০টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচে যদি আর্জেন্টিনা না-ও জেতে, তাহলেও নাকি মন খারাপ হবে না বর্ষার।

কারণ কী? ফেসবুক বার্তায় ‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রী লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’

বর্ষার এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন তার অনুসারীদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন, খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন বর্ষা। মূলত স্বামী, ব্যবসায়ী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত ছবিতেই দেখা যায় তাকে। গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলেছিলেন তারা। পরে সিদ্ধান্তে বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন। এমনকি এ বছর তারা বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন। সামনে ‘কিল হি ২’-এর শুটিং করবেন বলে শোনা যাচ্ছে।