শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শুক্রবার

HSC Exam
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শুক্রবার
--সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিভাগসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শুক্রবার (১০ জুলাই) জানানো হবে।

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান। তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি গণমাধ্যমকে জানান, শনিবারের পরীক্ষা আয়োজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

সূচি অনুযায়ী, শনিবার এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষাও নির্ধারিত রয়েছে।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ওই স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।