রূপালী ব্যাংকে নিয়োগে অনিয়ম : ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

Irregularities in recruitment at Rupali Bank
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন
রূপালী ব্যাংকে নিয়োগে অনিয়ম :  ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
--সংগৃহীত ছবি

রূপালী ব্যাংকে ৮০১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যাংকটির ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের বুধবার (গতকাল) জিজ্ঞাসাবাদ করে। এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তাকেও তলব করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, ৮০১ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতিতে অনিয়ম, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে টিম কমিশনের প্রতিবেদন জমা দেবে। এরপর কমিশন পরীক্ষা-নিরীক্ষা করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিবে।

দুদক সূত্রে জানা যায়, ২০১৪ সালে ব্যাংকটির ৮০১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতির পাশাপাশি ব্যাংকটিতে পদোন্নতি, প্রশিক্ষণ ও গৃহ নির্মাণ ঋণ বিতরণে দুর্নীতিসংক্রান্ত তথ্যও রয়েছে অনুসন্ধান টিমের হাতে। এসব অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। নিয়োগ দেওয়া ৮০১ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত, মৌখিক পরীক্ষা, পরীক্ষার উত্তরপত্রসহ নানা কাগজপত্র চেয়ে সম্প্রতি ব্যাংকের এমডি বরাবর চিঠি দিয়েছে দুদক।