‘ভিলেন’ হতে চান অভিনেত্রী পূর্ণিমা

Actress Purnima
অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ১২:১৯ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
‘ভিলেন’ হতে চান অভিনেত্রী পূর্ণিমা
--সংগৃহীত ছবি

রোম্যান্টিক নায়িকা বলতে যা বোঝে দর্শক, দিলারা হানিফ পূর্ণিমা যেন তা-ই। প্রায় দিন দশকের ক্যারিয়ারে তাকে ‘মিষ্টি’ চরিত্রেই দেখেছে দর্শক। নেতিবাচক কিংবা ডার্ক শেডের কোনো চরিত্রে সেভাবে পাওয়া যায়নি।

সে অপূর্ণতা অনুভব করেন খোদ পূর্ণিমাও। তাই ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছে, ভিলেন বা খল চরিত্রে অভিনয় করার। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’

পূর্ণিমার ধারণা, তার চেহারার কোমলতার কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’

প্রসঙ্গত, অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। মাঝে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল, তাও বছর তিনেক আগে। এরপর টুকটাক সঞ্চালনায় দেখা দেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী।