আরএফএল গ্রুপে চাকরি

Jobs at RFL Group
অনলাইন ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন
আরএফএল গ্রুপে চাকরি
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এমটিও-কস্ট অ্যাকাউন্টস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: এমটিও-কস্ট অ্যাকাউন্টস

লোকবল নিয়োগ: ১৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে দক্ষতা। ইআরপি (ERP) সিস্টেম সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: রাজশাহী

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে বাকিতে পণ্য কেনার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬