পঞ্চগড়ের বোদায় নানা আয়োজন রথযাত্রা উৎসব পালন

Rath Yatra festival
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৭ জুলাই ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৭ জুলাই ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন
পঞ্চগড়ের বোদায় নানা আয়োজন রথযাত্রা উৎসব পালন
পঞ্চগড়ের নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়ের বোদা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ময়দানদিঘী রথ পূজা উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া সন্ন্যাসীতলা শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,  একজন মুসলমান এই দেশে যতটুকু সুযোগ-সুবিধা পাবেন, ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষেরাও পাবেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। একে অপরের প্রতি ভালোবাসাতে বিশ্বাস করি। একে অপরের সুখ-দুঃখে পাশে থাকাতে বিশ্বাস করি। যার যার ধর্ম সে সে অন্তরের অন্তস্থ থেকে পালন করবে। বিএনপির সরকার অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। তিনি শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ প্রমূখ উপস্থিত  ছিলেন।

এর আগে প্রধান অতিথি বোদা উপজেলার ৩ নম্বর বেংহারী ইউনিয়নের বড়া পাড়ায় রথ যাত্রায় উপস্থিত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।