গোমস্তাপুরে হিন্দু পৌরাণিক কাহিনী রথযাত্রা উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর শ্রীশ্রী কামারপাড়া স্মৃতি দূর্গা মন্দির আয়োজনে শুভ রথযাত্রা উদযাপন করা হয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যের মেলবন্ধনে এই উৎসবের উৎপত্তি ও বিকাশ ঘটেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও প্রধান উৎসব। শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধের পর দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ, তাঁর ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে কুরুক্ষেত্রে এসেছিলেন। এরপর তাঁদের বৃন্দাবনে ফিরে যাওয়ার স্মরণে এবং দীর্ঘ বিচ্ছেদের পর মিলনের আনন্দ উৎসব হিসেবে রথযাত্রা উদযাপিত।
বৃহস্পতিবার বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে শুভ রথযাত্রাটি বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদর্শন করে গোমস্তাপুর থানার পাশে বাবু অশোক কুমার বাড়ির সামনে গিয়ে শেষ হয়েছে। শুভ রথযাত্রাতে উপস্থিত ছিলেন অত্র মন্দির কমিটির সভাপতি কমল চক্রবর্তী, কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসসহ বিভিন্ন এলাকা থেকে আশা ভক্তগণ অংশগ্রহণ করেন।