শেষের পাতা

Md. Sourav Hossain
মোঃ সৌরভ হোসেন ১৬ জুলাই ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন সাহিত্য
মোঃ সৌরভ হোসেন ১৬ জুলাই ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন
শেষের পাতা
ছবি - মোঃ সৌরভ হোসেন

মহাযাত্রা অস্ত যাবে, অস্ত রবির ন্যায়;

কে বা শত্রু, কে বা মিত্র—সবাই বলিবে ভাই।

বিদায় বেলা ঘনিয়া আসিছে প্রস্থান-ছলনায়,

অনেক কষ্ট ভুগিয়াছো তব অমর কল্পনায়!

ভিক্ষুকেরে করিয়াছো তুমি নিঃস্ব বেদনায়,

অর্থ কভু সঙ্গী নহে মনুষ্যত্বের চেতনায়।

কাহারে যেন মারিয়াছো লাথি, কুকুর-নির্বাসন;

বিত্ত তব কবরে যাবে, করিয়াছো কোন বাসন?

নির্জন পথে পাড়ি দিবে, নহে বন্ধু-স্বজন;

প্রাসাদ তোমায় করিতে উচ্ছেদ ব্যস্ত ভাগ্য-লিখন।

বিজন প্রহর শয়নে রবে, অসীম অন্তরায়;

জ্ঞান হারিয়ে পশুর মত্তে, ভূধরা গোলক-ধাঁধায়।

দুরাচারী আত্মার মরণ নহে—কুখ্যাত লাঞ্ছনা!

মরিলে সমাজ "বাহ্ বাহ্" বলে, কবুলের সান্ত্বনা!