রবিগুরুর স্মরণে

In memory of Rabiguru
লেখক:মোঃ সৌরভ হোসেন ০৬ আগস্ট ২০২৬ ০৩:১১ অপরাহ্ন সাহিত্য
লেখক:মোঃ সৌরভ হোসেন ০৬ আগস্ট ২০২৬ ০৩:১১ অপরাহ্ন
রবিগুরুর স্মরণে

সে তো স্বর্ণ! আজো খাদে মৃত কোন এক স্বর্ণাকারে,

কেমনে আঁকিব সেথায় গুরুর চরণ চিত্রাকারে?

নাগর নদের অশ্রুজলে, অঝোর ঝড়ে বিয়োগ-ব্যথা,

ভাঙা কূলে বসিয়া মৌন, স্নেহাসিক্ত করিবে কেথা?

বিরহের পরান প্রবাহিত গান, ধূলিধরায় পুনরাগমন কভু!

অস্তমান গোধূলি বেলা, সন্ধ্যাতারা জ্বলিবে নিভু নিভু?

ষড় বর্ণ, ষড়ঋতুর অমর কালের কালি,

জীর্ণ পুঁথি মুছিতে চাহে— তবুও মা আর মাটি!