'করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ'

'We will make cooperatives, build a country - Bangladesh for everyone'
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ নভেম্বর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ নভেম্বর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
'করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ'
'করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলায়।

'করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলায়। 

গতকাল সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 

জেলা প্রশাসক মো: আ: মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার ও কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।

এবার দুইজন শ্রেষ্ঠ সমবায়ী যথাক্রমে কক্সবাজার উত্তরণ সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও কোটবাজার ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি সোলতান মাহমুদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রামু উপজেলা বণিক সমিতি সভাপতি রুহুল আমিন রকি সহ সমবায় নিবন্ধিত সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

সমবায় পণ্য মেলায় নাজিরারটেক মৎস্যজীবি সমবায় সমিতি, খুরুশকুল সুখের ঠিকানা মহিলা উন্নয়ন সমবায় সমিতি, সাম্পান খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতি, বৃহত্তর লাইট হাউজ পাড়া মহিলা সমবায় সমিতি, কক্সবাজার মিনি টমটম মিশুক সমবায় সমিতি ও চকরিয়া উপজেলা মহিলা ক্ষুদ্র শিল্প সমবায় সমিতি সহ বিভিন্ন সমিতির প্রায় ২০টি স্টল বসে। এতে নিজেদের তৈরি পিঠাপুলি, পোশাক, প্রসাধনী সহ ইত্যাদি পণ্য পাওয়া যায়।