নিয়ামতপুরে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

'July Martyr's Day'
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ ০৭:২২ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ ০৭:২২ অপরাহ্ন
নিয়ামতপুরে  ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন  উপলক্ষে আলোচনা সভা
নওগাঁর নিয়ামতপুরে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে  ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ আলোচনা সভা আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছা. মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম; উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সল নাহিদ পবিত্র প্রমুখ।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহত ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।