ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে

Things to watch on OTT to double the holiday spirit
অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ০১:১৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ০১:১৩ অপরাহ্ন
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
--সংগৃহীত ছবি

সপ্তাহের ক্লান্তি শেষে ছুটির দিনে একটু আড্ডা আর ঘরের পর্দায় পছন্দের সিনেমা বা সিরিজ দেখার চেয়ে আনন্দের আর কী হতে পারে! দর্শকদের উইকএন্ড বা ছুটির আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এবার একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে আজকের প্রতিবেদন। 


স্পোর্টস ড্রামা, মনস্তাত্ত্বিক থ্রিলার, পৌরাণিক গল্প থেকে শুরু করে রোমান্স, সুপারহিরো অ্যাডভেঞ্চার এবং ফ্যাশন জগৎ—সব ধরণের বিনোদনপ্রেমীদের জন্যই সাজানো হয়েছে এই সপ্তাহের তালিকা। একা একা নিজের মতো করে দেখার জন্যই হোক কিংবা পুরো পরিবারকে সঙ্গে নিয়ে ওটিটি দেখার প্ল্যান, নেটফ্লিক্স, জিওহটস্টার, প্রাইম ভিডিও, সোনি লিভ এবং জি ফাইভের তালিকায় রয়েছে দুর্দান্ত সব আয়োজন।


গাট্টা কুস্তি ২ (নেটফ্লিক্স)


প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনী শেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে তামিল স্পোর্টস কমেডি-ড্রামা ‘গাট্টা কুস্তি ২’। বিষ্ণু বিশাল ও ঐশ্বর্য লক্ষ্মী অভিনীত এই ছবিটি হাসির খোরাক জোগানোর পাশাপাশি তুলে ধরেছে সুন্দর পারিবারিক আবেগ ও এক সামাজিক বার্তা। বিশ্বজুড়ে ৫৫ কোটি রুপি আয় করা ছবিটি বিষ্ণু বিশালের অভিনয় জীবনের অন্যতম বড় বক্স অফিস সফলতা।



রাও বাহাদুর (নেটফ্লিক্স)


নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সাইকোলজিক্যাল ডার্ক কমেডি ছবি ‘রাও বাহাদুর’। ভেঙ্কটেশ মহা পরিচালিত ও সত্যদেব অভিনীত এই ছবিটি একাধারে তেলেগু, হিন্দি, তামিল, মালেয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে। ড্রামা ও তীব্র ব্যাঙ্গাত্মক গল্পের সংমিশ্রণে নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহেও দর্শকদের মনোযোগ কেড়েছিল।



ব্যাটম্যান: কেপড ক্রুসেডার সিজন ২ (প্রাইম ভিডিও)


অ্যানিমেশন আর সুপারহিরোদের ভক্তদের জন্য আমাজন প্রাইম ভিডিওতে ফিরছে ‘ব্যাটম্যান: কেপড ক্রুসেডার’-এর দ্বিতীয় সিজন। নতুন সিজনে গথাম সিটির আরও অন্ধকার জগত ও রহস্যের মুখোমুখি হতে দেখা যাবে ব্যাটম্যানকে। প্রথম সিজনের তুমুল সাফল্যের পর এবারের পর্বগুলো ঘিরেও তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।


দ্য ভ্যাকেশন প্রিন্সিপাল (নেটফ্লিক্স)


জাপানি রোমান্টিক ড্রামা ‘দ্য ভ্যাকেশন প্রিন্সিপাল’ নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স। কান্না হাশিমোতো এবং চা জং-হিয়প অভিনীত এই সিরিজে দেখানো হয়েছে এক ক্লান্ত নারী এবং এক রহস্যময় কেয়ারটেকারের সম্পর্কের রোমান্টিক গল্প। ১৮টি পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র ১৫ মিনিট।


দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২ (জিওহটস্টার)


হলিউডের ফ্যাশনপ্রেমীদের জন্য জিওহটস্টারে নিয়ে আসা হচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। আগের চরিত্রের ধারাবাহিকতায় মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্টকে আবারও দেখা যাবে এতে। ফ্যাশন ও ডিজিটাল মিডিয়ার নতুন রূপান্তরের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই উপভোগ করা যাবে।